প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ৯ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭০ জন।
স্থানীয় সময় শনিবার (১৮ জুলাই) রাশিয়ার তামবভের কোটভস্কে ওয়াইল্ডবেরিজের একটি গুদামে ইউক্রেন ভয়াবহ হামলা চালায়। একইসঙ্গে, মস্কোর ইলেক্ট্রোস্তালে একই প্রতিষ্ঠানের আরেকটি গুদামে ইউনক্রেনের জেলেনস্কি বাহিনী হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন কর্মী নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন।
একই দিন বেলগোরোদ অঞ্চলেও ড্রোন হামলা হয়। নোগিনস্কে একটি তেল ডিপোতে আগুন ধরে যায়, যার কারণে কাছের একটি মাতৃসদন এবং আবাসিক ভবন থেকে লোকজনকে সরিয়ে নিতে হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এক রাতেই ১৯টি অঞ্চলের আকাশে, সেইসঙ্গে ক্রিমিয়া, আজভ সাগর এবং কৃষ্ণসাগর এলাকায় মোট ৩৭৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, হামলার লক্ষ্য ছিল রাশিয়ার ড্রোন উৎপাদন এবং সামরিক সরঞ্জাম সরবরাহে ব্যবহৃত দুটি বড় লজিস্টিক কেন্দ্র। তার মতে, মস্কো ও তামবভ অঞ্চলের এসব স্থাপনা থেকে নিষেধাজ্ঞার আওতাভুক্ত যন্ত্রাংশ এবং নেভিগেশন সরঞ্জাম সরবরাহ করা হয়। একই সঙ্গে একটি তেল স্থাপনা এবং কৃষ্ণসাগর, আজভ সাগর ও অধিকৃত ক্রিমিয়ার কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে সফল হামলা চালানো হয়েছে বলে কিয়েভ দাবি করছে।
এদিকে রাশিয়ার সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভ বলেছেন, দোনেৎস্ক অঞ্চলের কৌশলগত শহর ক্রাসনি লিমানে ইউক্রেনীয় বাহিনীর সংগঠিত প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। শহরটি দখলের শেষ পর্যায়ের অভিযান চলছে। একই সঙ্গে কনস্তানতিনিভকা ঘিরে রুশ বাহিনী নিয়ন্ত্রণ আরও বিস্তৃত করেছে এবং স্লোভিয়ানস্ক-ক্রামাতোরস্ক অভিমুখে অগ্রসর হওয়ার দাবি করা হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত এক সপ্তাহে ইউক্রেনের বন্দর, প্রতিরক্ষা শিল্প, গোলাবারুদ গুদাম, ড্রোন উৎপাদন কেন্দ্র, জ্বালানি অবকাঠামো এবং সেনা অবস্থান লক্ষ্য করে ১৯টি সমন্বিত হামলা চালানো হয়েছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ড্রোন ব্যবহার করে কৃষ্ণসাগরে ইউক্রেনের সামরিক কার্যক্রমে ব্যবহৃত একাধিক কার্গো জাহাজে হামলার দাবি মস্কোর।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন