প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ সময় সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত জেলার সব থানায় এলাকায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।
যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার বিভিন্ন থানায় ১৫টির বেশি স্থানে অভিযান চালানো হয়। অভিযানে চারটি যৌথ বাহিনীর দল ও রিজার্ভ সদস্যসহ মোট ৩১৫ জন সদস্য অংশগ্রহণ করেন।
আটককৃতদের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল গ্রামের ফারুক মোল্লা ও অসিকুল সরদার এবং মুকসুদপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের শফিউল আলম ও কাইয়ুম শেখ রয়েছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, ফারুক মোল্লা সুকতাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে গোপালগঞ্জে সম্প্রতি সরকারবিরোধী কর্মকাণ্ড, ভাঙচুর, নাশকতা ও অগ্নিসংযোগে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া বিভিন্ন মিছিল ও সমাবেশে লোকসমাগম সংগঠিত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
অন্যদিকে, অসিকুল সরদার সুকতাইল ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। তিনি বিভিন্ন মিছিল ও সমাবেশ আয়োজন এবং নাশকতা ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।
মুকসুদপুর থেকে আটক শফিউল আলম ও কাইয়ুম শেখের বিরুদ্ধে নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে উসকানি দেওয়া, সংগঠিত করা ও আয়োজনের অভিযোগ রয়েছে। তাদের ছোট ভাই তরিকুল ইসলাম মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
অভিযানের সময় আটকদের কাছ থেকে মোট সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। যৌথ বাহিনী জানিয়েছে, এসব মোবাইল ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন