প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নরসিংদীর মনোহরদীতে জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে রাস্তার নারিকেল গাছ কাটাকে কেন্দ্র করে চাচাত ভাইয়ের লাঠির আঘাতে মিজান মিয়া (৪৪) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে শনিবার দুপুরে উপজেলার বড়চাপা ইউনিয়নের বড়চাপা পূর্বপাড়া গ্রামে।
নিহত মিজান মিয়া ছিলেন বড়চাপা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি। তাঁর পিতা ছিলেন সফুর উদ্দিন।
নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, বড়চাপা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড়চাপা পশ্চিমপাড়ায় মিজান ও তার চাচা শহীদুল্লাহর বাড়ির পাশে রাস্তার একটি গাছ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিষয়ে একাধিকবার সালিশ দরবার হলেও শহীদুল্লাহ, যিনি ‘পিংকির বাপ’ নামে পরিচিত, তা মেনে গ্রহণ করেননি। শনিবার দুপুরে রাস্তার উপর থাকা একটি গাছ মিজান কাটতে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এরপর শহীদুল্লাহ ও তাঁর ছেলে জীবন মিয়ার লাঠির আঘাতে মিজান মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন