প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সাতক্ষীরা, ৩০ জুলাই, ২০২৬ : জেলার দেবহাটায় অনুষ্ঠিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১শ’ কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়েছে। এই অভিযানের সময় ৩ ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা চিংড়ি মাছগুলো আগুনে পুড়িয়ে আমূল ধ্বংস করে দেওয়া হয়। গতকাল বুধবার সকাল ১১ টায় উপজেলার পারুলিয়া মৎস্য সেটে এই অভিযান পরিচালিত হয়।
দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাস বাসস’কে জানিয়েছেন, দেবহাটা উপজেলার পারুলিয়া মৎস্য আড়তে দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী চিংড়িতে মানবদেহের জন্য ক্ষতিকর জেলি পুশ করছে, এমন গোপন সংবাদের আলোকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়।
এ সময় সেখানকার ৩ ব্যবসায়ীর কাছ থেকে ১শ’ কেজি জেলিপুশকৃত চিংড়ি মাছ জব্দ করা হয়। একই সঙ্গে ব্যবসায়ী সুজয় মণ্ডলকে ৫ হাজার টাকা, সুমন ট্রেডার্সকে ২ হাজার টাকা ও আল কাইয়ুম ফিসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা চিংড়ি মাছগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম, খুলনা এফআইকিউসি ইনস্পেক্টর আলমগীর হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাসসহ পুলিশ ও বিজিবি সদস্যরা।
উপজেলা মৎস্য কর্মকর্তা আরো জানিয়েছেন, জনস্বার্থের কথা চিন্তা করে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন