প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাজীপুরের কালিয়াইকপুরে ডাকাতিকালে দেশীয় অস্ত্রসহ সৌরভ (২২) নামক এক ডাকাত দলের সদস্যকে স্থানীয়রা পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। অন্যদিকে, এই ঘটনায় অন্য ডাকাতদলের সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
মঙ্গলবার (২১ জুলাই) ভোরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার হওয়া সৌরভ বিশ্বাস পাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয়রা, হোটেল কতৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার হঠাৎ করে মোট ৪টি মোটরসাইকেল যোগে সৌরভ, সাগর, বাদল, রাকিবসহ ৭ থেকে ৮ জন ডাকাতদলের সদস্যরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া এলাকায় একটি খাবার হোটেলের ভিতরে প্রবেশ করে ম্যানেজারকে দেশীয় অস্ত্রের মাধ্যমে ভয় দেখিয়ে ক্যাশের টাকা লুটপাটের চেষ্টা চালায়।
এই সময় হোটেলে থাকা লোকজনের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে ডাকাতদলের সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও সৌরভকে স্থানীয় লোকজন আটক করে। পরে, তাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করার খবর মিলেছে বলে জানান হোটেল কর্তৃপক্ষ।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডাকাতদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল এবং একটি দেশীয় চাকু উদ্ধার করেছে। এছাড়া, থানার পুলিশ জানিয়েছে, সৌরভের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে।
এদিকে, জানা গেছে এই ডাকাতদলের নেতা হলেন বিশ্বাস পাড়া এলাকার পিচ্চি আকাশ। পিচ্চি আকাশের ছত্র-ছায়ায় উপজেলার বিভিন্ন এলাকায় ডাকাতিসহ নানা অপকর্ম পরিচালিত হচ্ছে। গত কয়েকদিন আগে পুলিশ পিচ্চি আকাশকে গ্রেপ্তার করে গাজীপুর জেল হাজতে পাঠায়। তবে, তার বাহিনীর সদস্যরা নিয়মিতই ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধ করে যাচ্ছেন। এলাকাবাসী তাঁদের ভয়ে মুখ খুলতে চাইছেন না।
মঙ্গলবার দুপুরে সৌরভকে ডাকাতি মামলায় গাজীপুর জেল হাজতে পাঠানোর খবর জানিয়েছে পুলিশ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, খবর পেয়ে সৌরভ নামক একজন ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ডাকাতদলের সদস্যরা সবাই পিচ্চি আকাশ বাহিনীর সদস্য। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন