প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৫–২৭ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শেষ করেছে সমিতি। ৪৮০ জন শিল্পী তাদের ভোট দিয়েছেন। নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু এই তথ্য নিশ্চিত করেছেন।
এর পূর্বে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও সাড়ে ৯টায় ভোট কাউন্ট শুরু হয়। বেলা ১টা থেকে ২টা পর্যন্ত নামাজের বিরতি ছিলো, যা এক ঘণ্টার জন্য।
সমিতির মোট ভোটার ৫৭৩ জন, যার মধ্যে ৪৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এটি মোট ভোটের প্রায় ৮৪ শতাংশ। এখন চলছে ফলাফলের অপেক্ষা।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন কামাল মো. কিবরিয়া লিপু। তিনি জানান, ভোটগ্রহণ শেষে রাতেই গণনা শুরু হবে এবং সবকিছু সঠিক থাকলে আজই ফলাফল ঘোষণা করা হবে।
এবারের নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেল এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
একটি প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান, সাধারণ সম্পাদক পদে রয়েছেন রুমানা ইসলাম মুক্তি। এই প্যানেলে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নূতন ও ইলিয়াস কোবরা, সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন রিনা খান, সাংগঠনিক সম্পাদক পদে চুন্নু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে কমল।
অন্যদিকে, দ্বিতীয় প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিনেতা শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন জয় চৌধুরী। তাদের প্যানেলে সহ-সভাপতি পদে রোজিনা ও ডিএ তায়েব, সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পলি, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মোসাফকুল জামিল কাকন এবং কোষাধ্যক্ষ পদে জাদু আজাদ নির্বাচন করছেন।
এছাড়া সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ইউসুফ খান।
বিপরীতে ১১টি কার্যনির্বাহী পরিষদ সদস্য পদের জন্য দুই প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন