প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন করা হয়েছে ‘তারুণ্যের আশা-আকাক্সক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে।
এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে গতকাল রোববার বিকেলে রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক আবু নসর মোহাম্মদ কদর উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশিকুন্নবী তালুকদার। সভার সঞ্চালনা করেন সহকারী কমিশনার আবু রায়হান।
এছাড়া আলোচনা সভায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী উপপরিচালক মো. আশরাফুল ইসলামসহ সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আফরোজা পারভীন প্রধান অতিথির বক্তব্যে জানান, সমাজে বাল্যবিবাহের প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে। এই প্রবণতা রোধে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীদের আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, শুধুমাত্র জনসংখ্যা নিয়ন্ত্রণ নয়, শিশু-কিশোরদের সার্বিক বিকাশের বিষয়েও মাঠকর্মীদের সচেতন থাকতে হবে। পরিবারের শিশু-কিশোররা সামাজিক যোগাযোগমাধ্যমে, বিশেষ করে টিকটকে অতিরিক্ত আসক্ত হয়ে পড়ছে কি না কিংবা মাদকের কুফলে জড়িয়ে পড়ছে কি না, এসব বিষয়ে খোঁজ-খবর রাখতে হবে। এর ফলে পরিবার ও সমাজকে বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করা সম্ভব হবে।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক আফরোজা পারভীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মচারী ও কর্মকর্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন