প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আশাশুনি উপজেলার বড়দল বাজারে খাস জমিতে বসবাসকারী অসহায় গরীব পরিবারের সদস্য ও প্রতিবন্ধী সন্তানদের উপর হামলা হয়েছে। ভাংচুর করা হয়েছে বসত বাড়ি ও ঘের, অলঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার সময় ছিল ১৩ জুলাই, দুপুর দেড়টা। এব্যাপারে থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
বড়দল বাজারের সেলিম গাজীর স্ত্রী জরিনা খাতুন বাদী হয়ে থানায় দাখিলকৃত এজাহার সূত্র এবং বাদী জানান, মোহাম্মদ নগর (বড়দল) গ্রামের মাসুম শেখ, অজিয়ার রহমান সানা অনু, বড়দল বাজারের আব্দুর রহমান সানা ওরফে ছোট কখন আনুদের বাড়ী আমাদের একই গ্রামে। জরিনা খাতুন বলেন, "আমি অসহায় ভূমিহীন গরীব মহিলা। আমার স্বামী গরীব দিনমজুর। আমরা শারীরিক প্রতিবন্ধী কন্যা কারিমা খাতুন ও প্রতিবন্ধী পুত্র ইমরানকে নিয়ে বুড়িয়া সাকিনস্থ সরকারী ১০০ শতক খাস জমিতে বসবাস ও কিছু জমিতে মৎস্য ঘের করে আসতেছি।"
তিনি আরও জানান, প্রতিপক্ষ সম্পূর্ণ গায়ের জোরে বেআইনী ভাবে আমাদের ভোগদখলীয় জমি জবর দখল করতে ষড়যন্ত্র করছিল। ১৩ জুলাই বেলা ১.৩০ টার সময় তারা দা, লোহার রড ও বাঁশের লাঠি সহকারে আমাদের বসত বাড়ীর মধ্যে অনধিকার প্রবেশ করে। "বাড়ী ছেড়ে চলে যেতে" বলে তারা হুমকি দেয়। জরিনা বললেন, "আমার স্বামী বাড়ীতে না থাকায় রাজি না হওয়ায় তারা আমার প্রতিবন্ধী সন্তান দু'জনকে এলোপাতাড়ী মারপিট করে।"
এলাকাবাসীদের মারধরের ফলে শরীরের রক্তজমাট বাধা ও বেদনাদায়ক নিলাফোলা জখম করে। জরেনার অভিযোগ, "আমার গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়।" তারা তার পরনের কাপড় ছিড়ে শ্লীলতাহানী ঘটায়। তাছাড়া বসত ঘর বাড়ী ও মৎস্য ঘেরের ঘুনি, পাটা ভাংচুর করে ক্ষতিসাধন করে যার মোট মূল্য ৭০,০০০ টাকা। এছাড়াও, "আমার গলায় থাকা ১ ভরি ওজনের রুপার চেইন (মূল্য অনুঃ ৫০০০) টাকা জোর পূর্বক কেড়ে নেয়।" পরিস্থিতির মধ্যে, "আমাদের ডাকচিৎকারে আমার স্বামী সহ আশপাশের লোকজন ছুটে আসলে আক্রমনকারীরা হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়।"
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান জানান, "অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন