প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কয়েক দিনের টানা ভারি বৃষ্টির ফলে দেশের বিভিন্ন স্থানে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে, আবহাওয়া অফিসের তরফ থেকে ভারি বর্ষণ নিয়ে দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রোববার (১২ জুলাই) দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক স্থানে ভারি (৪৪-৮৮ মি.মি. /২৪ ঘণ্টা) থেকে অতি ভারি (৮৮ মি.মি. /২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টির ফলে সড়কগুলো ডুবে গিয়েছে এবং যোগাযোগের ব্যবস্থা ভেঙে পড়েছে। বিভিন্ন এলাকার বিদ্যালয় ও কলেজগুলো বন্ধ হয়ে গেছে। এর ফলে, সবচেয়ে বেশি সমস্যায় ভুগছেন নিম্ন আয়ের মানুষ। তাঁরা ভারি বৃষ্টির কারণে কাজের সন্ধানে বের হতে পারছেন না।
অতিভারি বৃষ্টির কারণে দেশের ১২ জেলার বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হতে পারে। রোববার (১২ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন পূর্বাভাস দিয়েছে।
পাউবো জানিয়েছে, সাঙ্গু নদী বান্দরবান এবং দোহাজারী, কুশিয়ারা নদী মারকুলি ও ফেঞ্চুগঞ্জ, সোমেশ্বরী নদী কলমাকান্দা স্টেশনগুলোতে পানি বিপৎসীমার উপরে প্রবাহিত হচ্ছে।
আগামী দুদিনে ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম জেলাগুলোর নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি অথবা পরিস্থিতি কিছুটা অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, আগামী ২৪ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার সাঙ্গু, মাতামুহুরী এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই নদীসংলগ্ন নিম্নাঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
রোববার (১২ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহানের সই করা বৃষ্টিপাত ও নদীর পরিস্থিতি এবং পূর্বাভাসে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, সাঙ্গু নদীর বান্দরবান ও দোহাজারী, কুশিয়ারা নদীর মারকুলি ও ফেঞ্চুগঞ্জ এবং সোমেশ্বরী নদীর কলমাকান্দা পয়েন্টে পানি বিপৎসীমার উপরে রয়েছে।
পূর্বাভাস অনুসারে, আগামী দুদিনে ফেনী, চট্টগ্রাম এবং খাগড়াছড়ির মুহুরী, ফেনী নদী, সেলোনিয়া ও হালদা নদীর পানি কিছু এলাকায় বিপৎসীমা অতিক্রম করে নদীতীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার সৃষ্টি করতে পারে। এ সময় লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু নিম্নাঞ্চলও সাময়িকভাবে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন