প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নড়াইলে শিশু জান্নাতুলকে ধর্ষণ ও হত্যার বিচার এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) বেলা ১১টায় নড়াইল জেলা আদালত চত্বরে সাধারণ জনগণ এবং সচেতন মহলের ব্যানারে এই মানববন্ধন আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা সহ সকল স্তরের আমজনতা অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তারা শিশু জান্নাতুলের ওপর ঘটে যাওয়া এই বর্বরোচিত ঘটনার প্রতি তীব্র ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করে সংহতি জানান। তারা অপরাধীর দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান এবং নড়াইল জেলা আইনজীবী সমিতির সকল সদস্য ও আইনজীবীদের প্রতি বিশেষ অনুরোধ করে বলেন।
তারা উল্লেখ করেন, কোনো নীতিবান আইনজীবী যেন এই জঘন্য অপরাধী এবং ধর্ষক রবির পক্ষে আদালত প্রাঙ্গণে মামলা পরিচালনা বা আইনি লড়াইয়ে অংশগ্রহণ করেন না।
মানববন্ধনে উপস্থিত সাধারণ মানুষ এবং মানবাধিকার কর্মীরা প্রশাসনের প্রতি আহ্বান জানান, যাতে দ্রুত বিচার ব্যবস্থার মাধ্যমে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করা যায়, যাতে ভবিষ্যতে আর কোন শিশুকে এমন নির্মমতার শিকার হতে না হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন