প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
এখন নবীনি শিক্ষার্থীদের সুরক্ষায় র্যাগিং এর বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। এন্টি বুলিং কমিটি গঠন করা হয়েছে বুলিং ও র্যাগিং প্রতিরোধের জন্য।
কিছুদিনের মধ্যেই গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষার্থীরা অনার্স ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাডেমিক কার্যক্রম শুরু করবে। যেখানে বিশ্ববিদ্যালয়ে পড়া কিছু সিনিয়র শিক্ষার্থীরা ম্যানার শেখানোর নামে র্যাগিং এর মতো অসুস্থ সংস্কৃতিতে জড়ানোর চেষ্টা করে থাকে।
অধ্যাপক ড. মো. আশরাফুল আলমের নেতৃত্বে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে এই কমিটিকে আহ্বায়ক করা হয়েছে। প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। কমিটিতে সদস্য হিসেবে আরও রয়েছেন বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, দোলনচাঁপা হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক উম্মে ফারহানা, শিউলিমালা হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. হাবিবা সুলতানা, অগ্নিবীণা হলের সহকারী অধ্যাপক মো. হারুনুর রশিদ এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক মোছা. আদিবা আক্তার।
প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান বলেছেন, প্রতিবারের মতো এবারও আমরা র্যাগিং প্রতিরোধে শক্ত অবস্থান গ্রহণ করেছি। নতুন পরিবেশে, নতুন ক্যাম্পাসে আসা নবীন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য।
তিনি আরও যোগ করেন, এবার কোনো প্রকার র্যাগিং কিংবা র্যাগিং এর নামে ব্যাচকলের কোনো সুযোগ নেই। যদি এ ধরনের কোনো অভিযোগ আসে, যে কোথাও ব্যাচকলে বসেছে সেটা ডিপার্টমেন্টে হোক অথবা ডিপার্টমেন্টের বাইরে, বা আমাদের কানেও যদি র্যাগিং এর অভিযোগ আসে, তাহলে সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন