প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কক্সবাজারের টেকনাফের শালবাগান নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প এলাকার অভিযান চালিয়ে র্যাব-১৫ অপহৃত মো. ইসমাইল (৫১) নামে এক ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে।
তবে অভিযানের সময় অপহরণকারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি।
র্যাব-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক জানান, গত ১৫ জুলাই টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লালপাহাড় এলাকার নুরুল হকের ছেলে মো. ইসমাইলকে অজ্ঞাত পরিচয়ের অপহরণকারীরা হ্নীলা ইউনিয়নের লেদাপাড়া এলাকা থেকে তুলে নিয়ে যায়।
এই ঘটনার পর ভিকটিমের বোন সমসু নাহার ১৬ জুলাই টেকনাফ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর র্যাব-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি দল অপহৃত ব্যক্তিকে উদ্ধারের জন্য ও অপহরণকারীদের শনাক্তের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও অভিযান শুরু করে।
এর ধারাবাহিকতায় শনিবার বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের শালবাগান রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ইসমাইলের অবস্থান শনাক্ত করা হয়। পরে সেখানে অভিযান পরিচালনা করে তাকে উদ্ধার করা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা গহীন পাহাড়ে পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ইসমাইল জানান, অপহরণকারীরা তাকে পাহাড়ি এলাকায় আটকে রেখে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। মুক্তিপণের টাকা আদায়ের জন্য তার ওপর শারীরিক নির্যাতনও চালানো হয়।
অবশেষে উদ্ধার হওয়া ইসমাইলকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন