প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জাতিসংঘের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাসের অভাব নিয়ে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি উল্লেখ করেছেন যে, বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ব্যর্থতার কারণে জাতিসংঘ তার বিশ্বাসযোগ্যতা এবং মানুষের আস্থা হারিয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এসে নিজের টেলিগ্রাম চ্যানেলে তিনি এ কথা বলেন। আলজাজিরার খবর অনুযায়ী, আরাগচি মন্তব্য করেন, "যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসকের আমাদের বিরুদ্ধে চালানো যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কাপুরুষোচিত যুদ্ধ, পরবর্তী ঘটনাপ্রবাহ এবং বাস্তবে এখনো যুদ্ধাবস্থা পরিস্থিতির মধ্যেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে।"
তিনি জানান, "স্বাভাবিকভাবেই আমাদের প্রধান লক্ষ্য হলো একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চকে কাজে লাগিয়ে ইরানি জনগণের বৈধতা, অধিকার ও স্বার্থের পক্ষে অবস্থান তুলে ধরা।" তিনি বলেন, বিষয়টি সংস্থাটির প্রতি আস্থা কমে যাওয়ার বিষয়টি স্পষ্ট করে।
আরাগচির মতে, এটি সবার স্বীকৃতিরই প্রতিফলন যে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা কার্যকরভাবে বজায় রাখতে ব্যর্থতার কারণে এই সংস্থার ওপর আস্থা ক্ষয় হয়েছে, কিংবা পুরোপুরি হারিয়ে গেছে।
তিনি আরও বলেন, কিছু দেশ নিজেদের এমনভাবে উপস্থাপন করে যেন তাদের দায়মুক্তভাবে কাজ করার অধিকার রয়েছে। তারা আন্তর্জাতিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক আইন, এমনকি মানবতার সম্মিলিত বিবেককেও উপেক্ষা করে। নিজেদের ও নিজেদের মিত্রদের জন্য তারা দায়মুক্তি দাবি করে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন, এর ফলে ইহুদিবাদী শাসকের মতো একটি অপরাধী সত্তাকে ইচ্ছামতো কর্মকাণ্ড চালানোর সুযোগ দেওয়া হচ্ছে। একই সময়ে নিজেদের মানবাধিকার ও মানবিক আইনের রক্ষক হিসেবে পরিচয় দেওয়া পশ্চিমা ও ইউরোপীয় দেশগুলো নীরব রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন