প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সৌদি আরবের পবিত্র মক্কা নগরী বিরল এক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে।
বুধবার (১৫ জুলাই) নির্দিষ্ট সময়ে সূর্য ঠিক কাবা শরিফের ওপর অবস্থান করতে চলেছে। বছরে এই ধরনের ঘটনা মাত্র দুবার ঘটে। বিশেষজ্ঞদের মতে, এই বিরল মুহূর্তটিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কিবলার দিক নির্ভুলভাবে যাচাই করার অন্যতম প্রাকৃতিক ও নির্ভরযোগ্য সুযোগ সৃষ্টি হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) গালফ নিউজে একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মক্কার স্থানীয় সময় দুপুর ১২টা ২৬ মিনিট ৪৪ সেকেন্ডে সূর্য ঠিক কাবার ওপর অবস্থান করবে। ওই মুহূর্তে সূর্য প্রায় ৯০ ডিগ্রি কোণে খাড়াভাবে অবস্থান করায় এটি একটি গুরুত্বপূর্ণ জ্যোতির্বৈজ্ঞানিক মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।
জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভাপতি মাজেদ আবু জাহরা জানিয়েছেন, পৃথিবীর যেসব অঞ্চলে তখন সূর্য দৃশ্যমান থাকবে, সেখান থেকে সূর্যের দিক হবে সরাসরি কাবার দিকে। ফলে কোনো খাড়া বস্তুর ছায়া কিবলার ঠিক বিপরীত দিকে পড়বে।
এ কারণে নির্ধারিত সময়ে সমতল স্থানে একটি খাড়া বস্তু স্থাপন করে তার ছায়ার বিপরীত দিক অনুসরণ করলে সহজেই কিবলার সঠিক দিক নির্ণয় করা যাবে, এ নিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গালফ নিউজের তথ্য অনুযায়ী, মক্কা থেকে দূরের দেশ ও অঞ্চলে বসবাসকারীদের জন্য এই পদ্ধতি বিশেষভাবে কার্যকর হতে চলেছে। একই সঙ্গে জেদ্দার মতো কাছাকাছি শহরগুলোতেও বিদ্যমান কিবলার দিক সঠিক রয়েছে কি না, তা যাচাই করার জন্য এই প্রাকৃতিক পদ্ধতি ব্যবহৃত হতে পারে।
মাজেদ আবু জাহরা আরও জানিয়েছেন, সূর্যের আপাত অবস্থান ও মক্কার অক্ষাংশের বিশেষ সামঞ্জস্যের ফলে এ ঘটনা ঘটে। জ্যোতির্বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে এই প্রাকৃতিক ঘটনাকে নির্ভরযোগ্য উপায়ে কিবলার দিক নির্ধারণের একটি কার্যকর মাধ্যম হিসেবে ব্যবহার করে আসছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন