প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
খুলনা শহরে কুরিয়ার সার্ভিসের পণ্য ডেলিভারি করতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন কাজী সাজ্জাদ (২৫) নামের এক যুবক। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল বেলা নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডে এই ঘটনা ঘটে।
আহত যুবক সাজ্জাদ টুটপাড়া এলাকার বাসিন্দা এবং তিনি পাঠাও কুরিয়ার সার্ভিসে ডেলিভারিম্যান হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সাজ্জাদ মোটরসাইকেলে করে কুরিয়ার পণ্য ডেলিভারি দিতে টুটপাড়া সেন্ট্রাল রোডে পৌঁছান। ঠিক সেই সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে, যার ফলে তার বাম পায়ে গুলি লাগে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, টুটপাড়া এলাকার রাব্বি, জিতু ও জিসান এই হামলার সঙ্গে জড়িত। তবে সাজ্জাদের ওপর হামলার কারণ এখনও খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, ঘটনায় জড়িতদের আটকের জন্য চেষ্টা চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন