প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চলতি আম মৌসুমে ব্যবসায়ী, আড়তদার ও চাষিদের জন্য লেনদেনকে সহজতর করার উদ্দেশ্যে রাজশাহী বিভাগের চার জেলার আমবাজার এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা প্রতি শনিবার খোলা রাখার নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার পরিপ্রেক্ষিতে, শনিবার (১৮ জুলাই) থেকে সীমিত পরিসরে এসব ব্যাংক শাখা ও উপশাখায় ব্যাংকিং সেবা চালু হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ, সদর, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা, নওগাঁ জেলার সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলা এবং রাজশাহী ও নাটোর জেলার বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী আমবাজারসংলগ্ন তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা এই সুবিধার আওতায় থাকছে।
আম ব্যবসার মৌসুমে নগদ অর্থের সরবরাহ এবং জমা নিশ্চিত করার পাশাপাশি ব্যবসায়ীদের নগদ অর্থ সংরক্ষণের ঝুঁকি কমাতে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, আগামী ৩১ জুলাই পর্যন্ত প্রতি শনিবার সীমিত পরিসরে এসব ব্যাংক শাখা খোলা থাকবে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নিরাপত্তা নিশ্চিত করে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন