প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সিলেটের বিশ্বনাথে এক কিশোরীকে ধর্ষণের দায়ে দুই যুবককে মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত।
বুধবার (১ জুলাই) সিলেটের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম রুবাইয়া ইয়াসমিন এই রায় ঘোষণা করেন। দণ্ডবিধির আওতায় দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বিশ্বনাথ থানার শাহবাজপুর এলাকার মো. আশিক আলীর পুত্র জয়নাল (২৫) এবং কান্দিরগাও এলাকার মোঃ মঈনুদ্দিনের পুত্র নাজিম উদ্দিন (২৫)।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায় যে, ২০১২ সালের ২৭ নভেম্বর বিকালে কিশোরী তার বাড়ি থেকে নানার বাড়ি যাওয়ার পথে জয়নাল ওই কিশোরীকে তার বাড়ির সামনে থেকে ডেকে নিয়ে যায় এবং বসতঘরে নিয়ে যান। সেখানে নাজিম উদ্দিন আগে থেকেই উপস্থিত ছিলেন। তারা দুজন মিলে সেখানে তাকে পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করেন।
ধর্ষণের পর, যখন জয়নাল ঘর থেকে বের হয়ে যায়, তখন কিশোরী তার মোবাইল ফোন ব্যবহার করে নিজের মায়ের কাছে ঘটনার কথা জানান। এরপর, মা ঘটনাস্থলে এসে মেয়েকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন এবং পরের দিন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ওই কিশোরী চারদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এই ঘটনায় ২০১২ সালের ১ ডিসেম্বর বিশ্বনাথ থানায় মামলা দায়ের করা হয়।
দীর্ঘ শুনানি শেষে আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে এই রায় দেয়। এ বিষয়ে ট্রাইব্যুনালের এপিপি এডভোকেট নূর আহমদ মন্তব্য করেন, "এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমান সময়ে অপরাধ ও ধর্ষণ বেড়ে যাওয়ায় সরকার ন্যায় বিচার প্রতিষ্ঠার যে উদ্যোগ গ্রহণ করেছে, তারই প্রতিফলন এটি।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন