প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দিনাজপুরের হিলির সাদুরিয়া এলাকায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ আটজন আহত হয়েছেন।
এটি ঘটে সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে।
আহতদের মধ্যে রয়েছেন সাদুরিয়া গ্রামের শেফালী বেগম (৩০), শিউলি (২৭), দেবাশী (৪৩), ডলি বেগম (৩০), ইয়াসিন আরাফাত (১১), সুফিয়ান (৩৯), মমতাজ (৫৫) এবং রাহুল আমিন (৯)।
আহতরা জানান, সন্ধ্যা ৭টার দিকে সাদুরিয়া গ্রামের একটি মুদি দোকানের সামনে স্থানীয় কয়েকজন মানুষ বসে সময় কাটাচ্ছিলেন। হঠাৎ করে একটি শিয়াল ধানখেত থেকে বের হয়ে এসে তাদের ওপর হামলে পড়ে এবং কামড় দেয়। স্থানীয় লোকজন শিয়ালটিকে প্রতিরোধ করার চেষ্টা করলে শিয়ালটি তাদেরকেও কামড় দেয়। এভাবে বেশ কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে কামড়ে আহত করে শিয়ালটি।
আহতদের উদ্ধার করে দ্রুত হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগে চিকিৎসা শেষে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
হাসপাতালের চিকিৎসক ডা. তৌহিদ হোসেন জামান জানান, রাত ১০টা পর্যন্ত নারী, পুরুষ ও শিশুসহ মোট আটজন শিয়ালের কামড়ে আহত রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, সম্প্রতি গ্রামের পাড়া-মহল্লাগুলোতে শিয়ালের উপদ্রব বেড়েছে। এতে তারা আতঙ্কিত হয়ে পড়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন