প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সিরাজগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় আদালত দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন। একই সঙ্গে একটি মামলায় ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর মামলায় ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে।
রোববার সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এই রায় প্রদান করেন। এ সময় এক আসামি আদালতে উপস্থিত ছিলেন, অপর আসামি পলাতক রয়েছেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজন হলেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মামুদপুর গ্রামের শরিফুল ইসলাম (পলাতক) এবং অন্যজন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের জিয়াউল হক।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামচুজ্জোহা শাহনশাহ এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার অভিযোগপত্রের সূত্রে তিনি জানান, ২০১৯ সালের ১৩ জুন র্যাব-১২-এর সদস্যরা সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় মহাসড়কে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালান। রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একতা পরিবহনে তল্লাশি চালিয়ে ১৯৯ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ জিয়াউল হককে আটক করা হয়। এ ঘটনায় র্যাব-১২-এর ডিএডি আবুল বাশার বাদী হয়ে মামলা দায়ের করেন।
অন্যদিকে, ২০১২ সালের ১৩ অক্টোবর সিরাজগঞ্জের বেলকুচি থানা এলাকায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের কাছে খবর আসে, মামুদপুর গ্রামের আনোয়ার বেগমের ঘরে হেরোইন কেনাবেচা হচ্ছে। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে আনোয়ার বেগম এবং তাঁর কিশোর ছেলে শরিফুল ইসলামকে আটক করে। পরে তাঁদের হেফাজতে থাকা ৭৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক আসলাম হোসেন মামলা করেন।
মামলা তদন্ত শেষে শরিফুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। সাক্ষ্য-প্রমাণ শেষে পৃথক দুটি মাদক মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন