প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর ডেমরায় এক কিশোরীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করার পাশাপাশি তার শ্লীলতাহানির আওতর্তে অভিযোগ আনা হয়েছে। এক পরিবারের নারীসহ মোট ৪ জনের বিরুদ্ধে এটি মামলাটি দায়ের করা হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারকে লক্ষ্য করে হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগও রয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ভুক্তভোগীর মা ডেমরা থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এর আগে, সোমবার (২০ জুলাই) রাত ১০টার দিকে ডেমরার মাতুয়াইল নিউ টাউন আবাসিক এলাকায় হামলার ঘটনাটি ঘটে।
মামলায় আসামিরা হচ্ছেন রুবি বেগম (৬৫) এবং তার ছেলে সবুজ (২২), রাজু (৩৯) এবং জসিম (৪২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সবুজ অনেকদিন ধরে কিশোরীকে স্কুলে যাওয়া-আসার পথে একা পেয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। যখন কিশোরী তার মায়ের কাছে বিষয়টি জানাচ্ছেন, তখন তিনি সবুজের পরিবারের সদস্যদের অবহিত করে তাকে শাসন করার জন্য নির্দেশ দেন। এরপর থেকেই আসামিরা ভুক্তভোগী পরিবারের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে।
পরে, ৫ জুলাই দুপুরে বাদী বাসায় অনুপস্থিত থাকার সুযোগে সবুজ কিশোরীর বাসায় ঢুকে তাকে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। এই সময় ভুক্তভোগীর চিৎকার শুনে তার বাবা এগিয়ে আসলে সবুজ পালিয়ে যান। পরিবার বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের জন্য অন্য আসামিদের জানালেও, তারা বিষয়টি অন্যত্র ছড়িয়ে দেয়।
আরও জানা যায়, ২০ জুলাই রাতে মীমাংসার কথা বলে আসামিরা ভুক্তভোগীর পিতা এবং বাড়ির মালিক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. গিয়াস উদ্দিন পাটওয়ারীকে ডেকে নিয়ে এসে মারধর করে জখম করে এবং হত্যার হুমকি দেয়। তারা মিথ্যা মামলায় ফাঁসানোর কথাও বলে।
এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা বলেন, এই বিষয়ে একটি মামলা রুজু হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন