প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বর্তমান সময়ে মোবাইল ফোন আমাদের জীবনযাত্রার একটি অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে। ফোন ছাড়া একটি দিন কাটানো এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। কিছু সময় ফোন ছাড়া থাকলেই যেন কিছু একটা অভাব অনুভূত হয়। অভ্যাসবশত অনেকেই টয়লেটে ফোন নিয়ে যান।
বিশেষজ্ঞদের মতে, টয়লেটে ফোন নিয়ে যাওয়া বা সেখানে ফোন ব্যবহার করা স্বাস্থ্যসম্মত অভ্যাস নয়। এই অভ্যাস অজান্তেই মারাত্মক বিপদের সম্মুখীন করতে পারে। বিশেষ করে টয়লেটের কমোডে বসে মোবাইল ব্যবহার করা একেবারেই অনুচিত।
এছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এই বিষয়টি নিন্দনীয় ও অপছন্দনীয় বলে বিবেচিত। ওয়াশরুমে বসে মোবাইল ফোনে, অন্য কোনো মাধ্যমে অথবা সরাসরি কথাবার্তা বলা ইসলামী শিষ্টাচারের পরিপন্থী এবং এটি মাকরূহ বা অপছন্দনীয় কাজ হিসেবে গণ্য হয়। ওয়াশরুম হলো অপবিত্রতা ত্যাগের স্থান, এখানে কথা বলা অনুচিত।
তবে, ওয়াশরুমে বসে থাকা অবস্থায় যদি বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয়, যেমন ওয়াশরুমের পানি শেষ হয়ে গেছে বা টিস্যু নেই, তাহলে সাহায্য নেওয়ার জন্য কাউকে ডেকে বলা যেতে পারে। মূলত ওয়াশরুমে কথা বলা হারাম নয়, তবে এটি মাকরূহ হিসেবে বিবেচিত হয় এবং এ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।
কিন্তু ওয়াশরুমে কথা বলার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, যেন আল্লাহ তায়ালার কোনো জাতি (সত্তা) বা সিফাতি (গুণবাচক) নাম, জিকিরের কোনো কালিমা, দোয়া, কোরআন, হাদিস বা এমন কোনো কাগজ যাতে আল্লাহর নাম, নবী বা ফেরেশতাদের নামের শব্দ উচ্চারণ করা যাবে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন