প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দিল্লিতে বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ের বৈঠকের পরেও সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইনের চেষ্টা নিয়ে লালমনিরহাটের সীমান্ত অঞ্চলে আবারও উদ্বেগ এবং আতঙ্ক বিরাজ করছে। এই উদ্বেগের প্রেক্ষিতে জেলার ৫টি উপজেলার সীমান্তে বিজিবি নজরদারি বাড়িয়েছে। পাশাপাশি, স্থানীয় বাসিন্দারা বিজিবির সাথে সমন্বয় করে বিভিন্ন সময় পাহারার কাজেও অংশ নিচ্ছেন।
শুক্রবার (১৭ জুলাই) সকালে কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি সীমান্ত এবং আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে দেখা যায়, সীমান্তজুড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহল ও নজরদারি বৃদ্ধি করেছে।
সীমান্তবাসীদের বক্তব্য অনুযায়ী, সম্প্রতি দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় পুশইনের চেষ্টা নিয়ে খবর প্রকাশ হওয়ার পর সীমান্তবর্তী মানুষের মধ্যে যথেষ্ট উদ্বেগ দেখা দিয়েছে। তারা নিজেদের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সঙ্গে স্বেচ্ছায় সমন্বয় করে বিভিন্ন সময়ে পাহারায় অংশ নিচ্ছেন।
সীমান্তবাসীরা জানান, তাঁরা সতর্ক রয়েছেন যেন কেউ অবৈধভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারে। যেকোনো ব্যক্তিকে ফেরত পাঠানোর প্রয়োজন হলে, দুই দেশের প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করেই তা করা তাদের মত। রাতের অন্ধকারে অবৈধভাবে কাউকে দেশে পাঠানোর চেষ্টা করা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তারা।
লোহাকুচি সীমান্ত এলাকার বাসিন্দা নাইম মিয়া জানান, পুশইনের ঘটনাকে কেন্দ্র করে মাঝে মাঝে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়, যা সীমান্তবাসীর জন্য উদ্বেগের। তিনি বলেন, শুধু লালমনিরহাট নয়, সারা দেশের সীমান্তেও এই ধরনের ঘটনা বন্ধ করা উচিত।
নাম প্রকাশের শর্তে বিজিবির একজন কর্মকর্তা জানান, সীমান্ত পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং নিয়মিত টহল ও নজরদারি চালিয়ে যাচ্ছে।
লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, জেলার ৫টি উপজেলার সাথে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। অন্যান্য সীমান্তের মতো এখানে পুশইনের চেষ্টা হয়েছিল। তবে বিজিবি, পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় লালমনিরহাট সীমান্ত দিয়ে কাউকে পুশইন করতে দেওয়া হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন