প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-মতিঝিল বিভাগের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই ) বিকাল ০৩:৩০ ঘটিকায় রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ এসআই শিরুমিয়া মিলনায়তনে ট্রাফিক-মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার দেওয়ান জালাল উদ্দিন চৌধুরী, পিপিএম এর সভাপতিত্বে এ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
উপ-পুলিশ কমিশনার কল্যাণ সভায় উপস্থিত ফোর্সদের সমস্যার কথা শোনেন এবং সেগুলো সমাধানের আশ্বাস প্রদান করেন। এছাড়াও মাঠ পর্যায়ে ভালো কাজের জন্য অফিসার ও ফোর্সদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

কল্যাণ সভা শেষে ট্রাফিক-মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার দেওয়ান জালাল উদ্দিন চৌধুরী, পিপিএমকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বিভাগের কর্মকর্তা ও সদস্যরা তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন।
বিশেষ কল্যাণ সভা ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে ট্রাফিক-মতিঝিল বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্স উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন