প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
২০১৯ সালে ময়মনসিংহ সদরের বাশবাড়ি কলোনীতে স্বামী শফিকুল ইসলাম শপু হত্যা মামলায় দ্বিতীয় স্ত্রী আফরোজা শেখ ইতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এর পাশাপাশি আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডও প্রদান করেন।
বুধবার (২৯ জুলাই) দুপুরে বিশেষ দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ অনুসারে জানা গেছে, নিহত শফিকুল ইসলাম শপু তার স্ত্রী মাহমুদা আক্তার ঝুমুকে বিয়ে করে মায়ের সঙ্গে নগরীর বাশবাড়ী কলোনীতে বসবাস করতেন। তাদের পরে একটি ছেলে সন্তান হতো। এরপর শপু নগরীর হাবন বেপারী এলাকার আফরোজা শেখ ইতির সঙ্গে একটি প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং সেই সম্পর্কের ভিত্তিতে বিয়ে করেন। তবে, বিয়ের পর শপু তার প্রথম স্ত্রী এবং সন্তানের সঙ্গে যোগাযোগ রাখলে, এ নিয়ে দ্বিতীয় স্ত্রী ইতির সঙ্গে প্রায়শই ঝগড়া-বিবাদ হয়ে থাকত। বিষয়টি মেনে নিতে না পেরে ২০১৯ সালের ১০ জুন সন্ধ্যায় ইতি শপুকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করে, পরে তিনি হাবন বেপারী এলাকার বাড়ির সামনের পচা পুকুরে কচুরিপানার ভেতরে মরদেহ লুকিয়ে রাখেন। ১৩ জুন, স্থানীয়রা কচুরিপানার ভেতর শপুর হাত দেখতে পেয়ে থানায় খবর দেন, তখন পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এই ঘটনার পর ঐদিনই শপুর মা নুরুন্নাহার বাদী হয়ে ইতি ও তার ভাই দ্বীন ইসলামকে আসামি করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।
মামলায় তদন্ত ও সাক্ষিদের সাক্ষ্যগ্রহণ, আইনজীবীদের যুক্তি তর্ক শেষে আদালত অভিযুক্ত ইতিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা প্রদান করেন। অপরদিকে, দ্বীন ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন