প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সামাজিক যোগাযোগমাধ্যম বর্তমানে বিশ্বজুড়ে দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তবে যখন এই প্রযুক্তি হঠাৎ অচল হয়ে যায়, তখন জীবনযাত্রা যেন থমকে যায়। যুক্তরাষ্ট্রে ঠিক এমন একটি ঘটনার সম্মুখীন হয়েছেন হাজার হাজার মানুষ।
রোববার (২০ সেপ্টেম্বর) হঠাৎ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে বড় ধরনের সমস্যায় পড়েন দেশটির হাজার হাজার ব্যবহারকারী।
বিশ্বখ্যাত ওয়েবসাইট ডাউনডিটেক্টর ডট কমের তথ্য অনুযায়ী, বার্তা সংস্থা রয়টার্স জানায়, রোববার রাত ৯টা ১১ মিনিট পর্যন্ত ফেসবুক নিয়ে ১৭ হাজারের বেশি বিভ্রাটের তথ্য জমা পড়ে। একই সময়ে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের মধ্যে ৫ হাজারের বেশি অভিযোগ উঠে, যারা তাদের ওয়েবসাইটে সচল না থাকা বা ব্যবহারে সমস্যা হওয়ার কথা জানান।
এই দুটি অ্যাপের সার্ভার হঠাৎ ডাউন হয়ে যাওয়ার ফলে ব্যবহারকারীরা মোবাইল অ্যাপ ও ওয়েব সংস্করণে লগইন করতে কিংবা নতুন কোনো বার্তা বা ছবি পোস্ট করতে গিয়ে ভোগান্তিতে পড়েন। সামাজিক মাধ্যমের বার্তা আদান-প্রদান ব্যবস্থা সাময়িকভাবে অচল হয়ে পড়ায় বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়।
ডাউনডিটেক্টর সাধারণত ইন্টারনেট ব্যবহারকারীদের সরাসরি জমা দেওয়া তথ্য ও সামাজিক মাধ্যমের অভিযোগ বিশ্লেষণ করে বিভ্রাটের চিত্র প্রকাশ করে। তাদের মতে, ১৭ হাজার অভিযোগ জমা পড়লেও প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীর সংখ্যা এর চেয়ে অনেক বেশি হতে পারে।
সার্ভারে এই আকস্মিক বিভ্রাট বা প্রযুক্তিগত ত্রুটির আসল কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে সংবাদমাধ্যমের পক্ষ থেকে ফেসবুক ও ইনস্টাগ্রামের অভিভাবক প্রতিষ্ঠান মেটার কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে তাদের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন