প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে পাঁচ নবজাতকের দেহাবশেষ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় হত্যা মামলার তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত রোববার ৩২ বছর বয়সী এক নারী ওই বাড়িতে সন্তানের জন্ম দেন। এরপর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হয়। তাঁর সঙ্গে থাকা এক ব্যক্তি হাসপাতাল কর্তৃপক্ষকে বাড়িতে কিছু সন্দেহজনক বিষয়ের কথা জানান।
ওই ব্যক্তির দাবি, নারীর গর্ভধারণের বিষয়টি তিনি অনেক পরে জানতে পারেন। বিষয়টি জানার পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং বাড়িতে খোঁজাখুঁজির সময় মানুষের দেহাবশেষের মতো কিছু কি যেন দেখতে পান।
এই তথ্য পাওয়ার পর সোমবার রাতে বাড়িটিতে অভিযান চালায় পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হাড় পরীক্ষা করে একজন ফরেনসিক বিশেষজ্ঞ প্রাথমিকভাবে জানান, সেগুলো সম্ভবত পাঁচ নবজাতকের দেহাবশেষ।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই নারীর শারীরিক অবস্থার কারণে এখন পর্যন্ত তার সঙ্গে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। জানা গেছে, তার পরিবারের ৮ ও ৯ বছর বয়সী আরও দুটি সন্তান রয়েছে।
মঙ্গলবার ঘটনাস্থলে পুলিশের একটি উপস্থিতি দেখা গেছে। দুইতলা বাড়ির প্রবেশপথ লাল নিরাপত্তা টেপ দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
ফ্রান্সে এর আগেও এ ধরনের ঘটনাগুলি ঘটেছে। সর্বশেষ গত মার্চে একটি বাড়ির ফ্রিজ থেকে দুই নবজাতকের দেহাবশেষ উদ্ধার হয়েছিল। ওই ঘটনায় ৪৪ বছর বয়সী এক নারীকে ২৫ বছরের কারাদণ্ড দেন দেশটির আদালত।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া দেহাবশেষগুলোর পরিচয়, মৃত্যুর কারণ এবং ঘটনাটির প্রকৃত পরিস্থিতি নির্ধারণ করতে ফরেনসিক পরীক্ষা ও তদন্ত চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন