প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পরিবেশ দূষণ রোধ এবং অবৈধ ইটভাটা বন্ধ করার উদ্দেশ্যে নিয়মতান্ত্রিক কার্যক্রমের অংশ হিসেবে ঢাকার ধামরাই উপজেলায় দুটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রোববার (১১ অক্টোবর) দুপুরে সোমভাগ ইউনিয়নের দেপাশাই কাউন্সিল এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানটি পরিচালনার দায়িত্বে ছিলেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. ফাহিম শাহরিয়ার।
অভিযানের ফলে ইটভাটাদুটিকে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয় এবং একটি ভাটার আগুন দেওয়ার স্থান বা ‘কিলন’ এবং উৎপাদিত কাঁচা ইট ধ্বংস করা হয়। একই সঙ্গে ভাটার সব কার্যক্রম বন্ধের নির্দেশনা প্রদান করা হয়। অভিযান চলাকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, লাইসেন্স এবং পরিবেশগত ছাড়পত্র না থাকার অভিযোগে সোমভাগ ইউনিয়নের কাউন্সিল এলাকায় অবস্থিত ‘মা ব্রিকস’ নামে ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং এর কিলন সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়। এছাড়া একই এলাকার ‘হালাল ব্রিকস’ নামে অপর একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ার বলেন, "পরিবেশ দূষণকারী এবং বৈধ অনুমতি বা কাগজপত্র ছাড়া পরিচালিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের এই ধারাবাহিক অভিযান চালানো হয়েছে।" তিনি আরও জানান, দুটি ইটভাটাকে আইন অনুযায়ী দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং একটির কিলন ভেঙে দেওয়া হয়েছে।
এছাড়াও, পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষার জন্য ধামরাইয়ের সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন