প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দল বহিষ্কার করার পরেও নৈতিক স্থলনজনিত কারণে সংসদ সদস্য (এমপি) পদ হারানোর আইনি ভিত্তি নেই। নির্বাচন কমিশন (ইসি) কেবল দণ্ডিত হলে সরাসরি ব্যবস্থা নিতে পারবে। কিন্তু সংসদ থেকে চিঠি পেলে সাতক্ষীরা চার আসনের জামায়াতের এমপি গাজী নজরুল ইসলামের বিষয়ে কমিশন পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে। বৃহস্পতিবার (২৩ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। এক তরুণীর সঙ্গে সাতক্ষীরা-৪ আসনের জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের ভিডিওর কাণ্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গণে সমালোচনার ঝড় ওঠে। প্রথম দিকে এই ভিডিও এআই দিয়ে তৈরি বলে দাবি করে জামায়াত-সংশ্লিষ্ট বিভিন্ন মহল। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেন জামায়াতের এই এমপি। বিয়ের কাবিননামা ও তরুণীর বায়োডাটায় অসঙ্গতির অভিযোগ ওঠে। নৈতিক স্খলনের দায়ে তার সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে বিক্ষোভ করেন তার নির্বাচনী এলাকার মানুষজনেরা। বুধবার নৈতিক স্খলনের প্রমাণ মেলায় গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াত। দল থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলাম এমপির পদ হারাবেন কিনা, এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, নৈতিক স্থলনজনিত কারণে রাজনৈতিক দল থেকে বহিষ্কার করলেও অভিযুক্ত সংসদ সদস্যের পদ বাতিলের ব্যপারে আইন অনুযায়ী ইখতিয়ার নেই। সংসদ থেকে চিঠি পেলে তবেই আইনি ব্যবস্থা নিতে পারবে ইসি। এদিকে, রাষ্ট্রপতি পদ খালি হলে আইন অনুযায়ী পরবর্তী ৯০ দিনের মধ্যে ইসি নির্বাচনের ব্যবস্থা করবে বলেও জানান এ কমিশনার। সম্প্রতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে গুঞ্জন উঠলে, প্রশ্নের জবাবে কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এই কথাগুলো জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন