প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কক্সবাজারের উখিয়ার ছোট ইনানী এলাকা থেকে ভূগর্ভস্থ গ্যাসের আগুনের তীব্রতা হঠাৎ করেই বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে রাতের বেলায় আগুনের শিখা আগের তুলনায় অনেক বেশি উঁচু হয়ে জ্বলতে দেখা যাচ্ছে। একই সঙ্গে একাধিক স্থান থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলতে থাকায় স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে ছোট ইনানীতে গভীর নলকূপ খননের বোরিংয়ের মাধ্যমে নির্গত গ্যাসে আগুন জ্বলছে। তবে সম্প্রতি আগুনের শিখার তীব্রতা এবং অবস্থানে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সর্বশেষ রাতে আগুনের শিখা আরও বেড়ে যায় এবং এ সময় একাধিক লিকেজ থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলতে দেখা যায়।
খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুনের তীব্রতা কমানোর চেষ্টা চালায়।
দীর্ঘদিন ধরে জ্বলতে থাকা ভূগর্ভস্থ গ্যাসের আগুনের এই আকস্মিক পরিবর্তন পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। বিশেষ করে একাধিক স্থান থেকে গ্যাস নির্গত হওয়ার ঘটনায় আশপাশের জনবসতি ও পরিবেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ অবস্থায় গ্যাস নির্গমনের প্রকৃত কারণ, আগুনের তীব্রতা বৃদ্ধির কারণ এবং সম্ভাব্য ঝুঁকি নিরূপণে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে স্থানীয়রা দাবি জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন