প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর (বুধবার) পালিত হবে। এই ধর্মীয় গুরুত্ববহ দিনটির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তর খোলা থাকবে কি বন্ধ থাকবে, এ নিয়ে অনেকের মধ্যে বিভিন্ন প্রশ্ন উঠেছে।
সরকারি ছুটির ধর্মীয় ও সাধারণ তালিকা অনুযায়ী, ফাতেহা-ই-ইয়াজদাহম একটি ঐচ্ছিক ছুটি হিসেবে চিহ্নিত। এর ফলে, এটি বাধ্যতামূলক সাধারণ সরকারি ছুটি হিসেবে গণ্য হবে না। এই দিনে দেশের সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরগুলো যথারীতি খোলা থাকবে।
বন্ধ থাকবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান
তবে, শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের অনেক শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে তাদের নিজস্ব ছুটির তালিকা অনুসরণ করে পাঠদান বন্ধ রাখতে পারে। প্রতিষ্ঠানগুলোর নিজস্ব ছুটির পঞ্জিকা অনুযায়ী নির্ধারিত হবে ওই দিন ক্লাস হবে কি না।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। পরদিন বৃহস্পতিবার নিয়মিত কার্যক্রম চলবে। এরপর ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।
তবে, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যদি কেউ ঐচ্ছিক ছুটি গ্রহণ করে, তাহলে তিনি টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ পাবেন।
এ ছাড়া সনাতন ধর্মাবলম্বীসহ অন্যান্য ধর্মের কর্মজীবীরা ঐচ্ছিক ছুটির বিধান অনুযায়ী কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এদিন ছুটি নিতে পারবেন।
উল্লেখ্য, হজরত আবদুল কাদের জিলানী (র.)-এর ওফাত দিবস (মৃত্যুবার্ষিকী) হিসেবে বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায় ফাতেহা-ই-ইয়াজদাহম অত্যন্ত ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করে থাকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন