প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আব্দুল করিম (৪০) নামে এক ব্যবসায়ী ৫০ হাজার টাকা খুইয়েছেন।
শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টার দিকে যাত্রাবাড়ী থানার সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আব্দুল করিমের স্ত্রী রুনা আক্তার বলেন, "আমরা স্বামী-স্ত্রী আজ নারায়ণগঞ্জ থেকে কেনাকাটা করতে বাসে করে ঢাকায় আসছিলাম। পাশাপাশি সিট না থাকায় আমি বাসের সামনের একটি সিটে বসি এবং আমার স্বামী পেছনের একটি সিটে বসেন। সাইনবোর্ড এলাকায় পৌঁছামাত্র আমার স্বামী অচেতন হয়ে পড়েন। পরে বাসের স্টাফদের সহযোগিতায় দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পাকস্থলী ওয়াশ করোনার পর তাকে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, "অজ্ঞানপার্টির সদস্যরা তার স্বামীর কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা নিয়ে গেছে। তবে তার মোবাইল ফোনটি নিতে পারেনি।"
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক গণমাধ্যমকে বলেন, "সাইনবোর্ড এলাকা থেকে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে আব্দুল করিম নামের এক ব্যবসায়ী ঢামেক হাসপাতালে এসেছেন। তাকে পাকস্থলী ওয়াশ করিয়ে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।"
তিনি আরও বলেন, "স্বজনদের মাধ্যমে জেনেছি অজ্ঞান পার্টির সদস্যরা তার কাছে থাকা ৫০ হাজার টাকা নিয়ে গেছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন