প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের বারইখালী গ্রামে দুদিন নিখোঁজ থাকার পর বাড়ির পাশের একটি ডোবা থেকে পুলিশের দ্বারা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, প্রাথমিক পর্যবেক্ষণে মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যরা বাড়ির উত্তর পাশে একটি ডোবার মধ্যে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার একটি দল সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের নাম নিজাম উদ্দিন (৯০), তিনি ওই গ্রামের মৃত হাফেজ উদ্দিনের ছেলে।
পরিবারের সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টার সময় নিজাম উদ্দিন বাড়ি থেকে বেরিয়ে যান। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়ি, আশপাশের এলাকা এবং বিভিন্ন সম্ভাব্য স্থানে তার খোঁজ করতে থাকেন। এ সময় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং মাইকিংও করা হয়। কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে ডোবায় তার মরদেহ ভাসছে দেখতে পান।
নিহতের ছেলে আলী হোসেন বলেন, ‘আমার বাবা বার্ধক্যজনিত কারণে অনেকটাই অসুস্থ ছিলেন। মঙ্গলবার সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। আমরা আত্মীয়-স্বজন, আশপাশের গ্রামসহ বিভিন্ন স্থানে খোঁজ করেছি, থানায় জিডি করেছি এবং মাইকিংও করেছি। কিন্তু কোথাও তাকে পাইনি। আজ সকালে বাড়ির পাশের ডোবায় তার মরদেহ দেখতে পাই।’
স্থানীয়রা জানিয়েছেন, নিজাম উদ্দিন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। এছাড়া তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তাদের ধারণা, অসুস্থতার জন্য তিনি দুর্ঘটনাবশত ডোবায় পড়ে যেতে পারেন।
খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন