প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার (১৪ জুলাই) অনুষ্ঠিত হবে বাংলাদেশের ১০ বছর মেয়াদি (অবশিষ্ট ৫.৮৬ বছরের জন্য রি-ইস্যু) বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিক্রির নিলাম।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করেছে।
এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২ সালের ২৫ মে ইস্যু করা ১০ বছর মেয়াদি (আইএসআইএন নম্বর বিডি ০৯৩২৮৫১১০০) ৩ হাজার টাকার অভিহিত (লিখিত) মূল্যের ট্রেজারি বন্ড রি-ইস্যু করা হবে।
এ সংক্রান্ত বন্ডের মেয়াদ উত্তীর্ণ হবে ২০৩২ সালের ২৫ মে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ট্রেজারি বন্ডের রি-ইস্যু নিলাম প্রাইসভিত্তিক হবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, নিলামে শুধুমাত্র সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলারের ভূমিকায় নিয়োগ পাওয়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বিড দাখিল করতে পারবে। অন্যদিকে, অন্যান্য ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানও তাদের নিজস্ব খাতে ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী গ্রাহকদের জন্য প্রাইমারি ডিলারের মাধ্যমে বিড দাখিল করতে পারবে।
অভিহিত (লিখিত) মূল্যে প্রতি ১০০ টাকার বন্ড কিনতে কাঙ্ক্ষিত প্রাইস ও বন্ড কেনার পরিমাণ উল্লেখ করে নিলামে অংশ নিতে হবে। বিড দাখিলের সময় সকাল ১০ টা থেকে দুপুর ১২টার মধ্যে বাংলাদেশ ব্যাংকের এফএমআইয়ের মাধ্যমে ইলেকট্রনিক প্রক্রিয়ায় বিড দাখিল করতে হবে।
তবে বিশেষ কোনো পরিস্থিতিতে প্রয়োজনে সংশ্লিষ্ট বিভাগের অনুমতি নিয়ে ম্যানুয়াল বিডস ইন সিলড কভারস পদ্ধতিতে বিড দাখিল করা যাবে।
এদিকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নিলামে অংশগ্রহণের বিস্তারিত নির্দেশনা এরই মধ্যে প্রাইমারি ডিলার ও বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন