প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাজীপুরের শ্রীপুরের বেড়াইদেরচালা এলাকায় শনিবার (১১ জুলাই) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় কভার্ডভ্যানের ধাক্কায় এক স্বামী, স্ত্রী ও তাদের ৯ মাস বয়সী এক সন্তানের মৃত্যু ঘটে।
শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকায় এ দুর্ঘটনার ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহতদের পরিচয় পাওয়া গেছে। নিহতদের মধ্যে রয়েছেন পিরোজপুরের সদর থানার উত্তররাণীপুর গ্রামের সেকান্দার আলী বেপারীর ছেলে রাকিব হাসান (৩৫), রাকিব হাসানের স্ত্রী বিথী আক্তার (৩০) এবং তাদের ৯ মাস বয়সী শিশু সন্তান নুর।
মাওনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান জানান, শনিবার দুপুরে ওই দম্পতি শ্রীপুরের বেড়াইদেরচালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ময়মনসিংহগামী লেনে একটি অজ্ঞাত কভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়। ফলে বিথী আক্তার ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন, এবং গুরুতর আহত অবস্থায় রাকিব হাসান ও তাদের ৯ মাস বয়সী সন্তানকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাকিব হাসানকে মৃত ঘোষণা করেন। তবে শিশু সন্তান নুর বরাবরই গুরুতর অবস্থাতে থাকার কারণে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সে মারা যায়।
ওসি বলেন, ঘটনার সাথে জড়িত ঘাতক কভার্ডভ্যান শনাক্তের জন্য পুলিশ কাজ করছে। নিহতদের স্বজনদের খবর দেয়া হয়েছে। বর্তমানে মরদেহ তাদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন