প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ফুটবল ছাপিয়ে এক নতুন সুখবর নিয়ে ব্যক্তিগত জীবনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন রিয়াল মাদ্রিদের তরুণ ব্রাজিলিয়ান সেনসেশন এনদ্রিক। মাত্র ১৯ বছর বয়সে বাবা হতে চলেছেন তিনি। স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্দাকে নিয়ে এনদ্রিক নিজের জীবনের নতুন এক অধ্যায় শুরু করার অপেক্ষায় রয়েছেন।
সম্প্রতি ব্রাজিলের সাও পাওলোতে এক জাঁকজমকপূর্ণ বেবি শাওয়ারের আয়োজন করেছিলেন এই তারকা দম্পতি।
আকাশি ও সাদা ফুলের স্নিগ্ধ সাজসজ্জায় মোড়ানো সেই অনুষ্ঠানে প্রথমবারের মতো সন্তানের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন এনদ্রিক এবং গ্যাব্রিয়েলি। তাদের ঘোষণা অনুযায়ী, তাদের ঘরে আসতে যাওয়া পুত্রসন্তানের নাম রাখা হয়েছে ‘কেনদ্রিক’ নাম।
সন্তানের এই নাম প্রকাশের পর থেকেই নেট দুনিয়ায় এবং ফুটবলপ্রেমীদের মধ্যে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। কারণ ‘কেনদ্রিক’ নামটি শুনলেই বিশ্বখ্যাত মার্কিন র্যাপার কেনদ্রিক লামারের মুখ মনে পড়ে। রেকর্ডসংখ্যক ২৭টি গ্র্যামি পুরস্কারজয়ী এই সংগীতশিল্পীর বৈশ্বিক জনপ্রিয়তা রয়েছে।
তবে এই নামটির পেছনে আমেরিকান কোনো তারকার অনুপ্রেরণা রয়েছে কি না, সে বিষয়ে দম্পতি এখনও মুখ খোলেননি। তবুও ক্রীড়াঙ্গন ও হিপ-হপ সংস্কৃতির এই নামের মিল নিয়ে নানা গুঞ্জন চলছে।
এর আগে চলতি বছরের শুরুর দিকে ইনস্টাগ্রামে একটি আবেগময় পোস্টের মাধ্যমে গ্যাব্রিয়েলি প্রথম সন্তান আসার বার্তাটি ভক্তদের জানিয়েছেন।
নিজেদের পোষ্য দুই কুকুরসহ হবু সন্তানকে নিয়ে তারা পাঁচজন লিখে সেই পোস্টটি বেশ সাড়া ফেলেছিল। পরবর্তীতে তারা নিশ্চিত করেন যে, তাদের কোল আলো করে আসছে পুত্রসন্তান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন