প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি কমে যাওয়ার খবরের ফলস্বরূপ আন্তর্জাতিক বাজারে সম্প্রতি দুই মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল স্বর্ণের দাম। কিন্তু রেকর্ড সেই দরবৃদ্ধির পর পরই বাজার থেকে বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেয়ার (প্রফিট টেকিং) তাড়নায় বিশ্ববাজারে মূল্যবান এই ধাতুর দামে বড় পতন ঘটেছে। এক দিনেই স্বর্ণের দাম প্রায় ১ শতাংশ কমে গেছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ সময় দুপুর ২টা ৩৮ মিনিটে আন্তর্জাতিক স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স দাঁড়িয়ে রয়েছে ৪,৩৭৩.২৯ ডলারে। অন্যদিকে আগামী ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০.৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৪৩০.২০ ডলারে নেমে গেছে।
বাজারের গতিপ্রকৃতি নিয়ে মূল্যবান ধাতুবিষয়ক প্রখ্যাত বিশ্লেষক রস নরম্যান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘টানা ঊর্ধ্বমুখী প্রবণতার পর বিনিয়োগকারীরা মুনাফা উঠিয়ে নিতে শুরু করায় স্বর্ণের দামে এই পতন দেখা দিয়েছে।’
নরম্যান আরও যোগ করেন, এই দরপতনকে সাময়িক উল্লেখ করে বলেন, সাময়িকভাবে দাম কমলেও স্বর্ণের বাজার আবারও চাঙা হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। ভূরাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা বর্তমানে নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের চেয়ে মার্কিন ডলারকে বেশি গুরুত্ব দিচ্ছেন। ফলে স্বর্ণের ঊর্ধ্বমুখী দৌড়ে সাময়িক ভাটা পড়েছে।
এর আগে গতকাল বুধবার প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, যুক্তরাষ্ট্রে জুলাই মাসে বার্ষিক মূল্যস্ফীতি টানা দ্বিতীয় মাসের মতো কমেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসায় মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) আগামী নীতি নির্ধারণী বৈঠকে সুদের হার বাড়ানোর তেমন কোনো তাড়া থাকছে না–এমন ধারণাই বাজারে তৈরি হয়েছে।
আন্তর্জাতিক বাজারে শুধু স্বর্ণই নয়, অন্যান্য মূল্যবান ধাতুতেও দর হারিয়েছে। বিশ্ববাজারে আজ রুপার দাম ১.৩৬ শতাংশ কমে প্রতি আউন্স ৬৪.৪১ ডলারে নেমে এসেছে। এ ছাড়াও প্লাটিনামের দাম ১.৯৩ শতাংশ কমে ১,৭২২.৬৫ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ২.১৬ শতাংশ কমে প্রতি আউন্স ১,৩৩৯.৮৭ ডলারে লেনদেন হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন