প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকার সাভারে ভাড়া বাসা থেকে পুলিশ এক নারীর মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী ধারণা করছে, তাকে ধর্ষণের পরে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ করা হয়েছে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২ জুলাই) সাভার মডেল থানার আমিনবাজার ইউনিয়নের বড়দেশীর হাজীনগর এলাকায় মো. ইউসুফ আলীর ভাড়া বাসা থেকে ৩৫ বছর বয়সী শারমিন আক্তার লিজার মরদেহ উদ্ধার করা হয়। তিনি কেরানীগঞ্জের আগানগর এলাকার বাসিন্দা ছিলেন। তার বাবার নাম মো. শওকত হোসেন এবং স্বামীর নাম মো. মাইনুদ্দিন আহম্মেদ জনি।
ঘটনার পর নিহতের বাবা মো. শওকত হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, শারমিন আক্তার লিজাকে ধর্ষণ করার পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।
উদ্ধারের পর মরদেহকে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সাভার মডেল থানা সূত্র জানায়, এই ঘটনায় থানায় মামলা নম্বর ১৮ এবং তারিখ ৩ জুলাই ২০২৬ হিসেবে মামলা রুজু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা এবং গ্রেপ্তারের জন্য পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন