প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
অ্যানিমেশন সিনেমাপ্রেমীদের কাছে ‘মোয়ানা’ একটি বিশেষ এবং অত্যন্ত জনপ্রিয় নাম। ডিজনির এই মিউজিক্যাল অ্যাডভেঞ্চার সিনেমা দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে। সারা বিশ্বে বিপুল জনপ্রিয়তা অর্জনকারী এই সিনেমাটি আবারও বড় পর্দায় আসছে ভক্তদের জন্য।
তবে এবার এটি অ্যানিমেশন নয়, বরং একটি লাইভ অ্যাকশনে আসছে। এই সিনেমার চরিত্রগুলোতে অভিনয় করেছেন প্রকৃত শিল্পীরা। সিনেমাটিতে নাম ভূমিকায় দেখা যাবে ক্যাথরিন লাগাইয়াকে এবং অর্ধ-ঈশ্বর 'মাউই' চরিত্রে ফিরছেন জনপ্রিয় হলিউড তারকা ডোয়াইন জনসন।
‘মোয়ানা’ প্রথমবার মুক্তি পায় ২০১৬ সালে এবং বক্স অফিসে ৭০০ মিলিয়ন ডলারেরও বেশি আয় করে। বর্তমানে ২০২৪ সালের নভেম্বরে ডিজনি আনছে এর সিকুয়েল ‘মোয়ানা ২’। এই সিকুয়েলটি প্রথম সিনেমাকেও ছাড়িয়ে যায় এবং আয় করে ১ বিলিয়ন ডলারেরও বেশি। পরিচালক টমাস কাইল অ্যানিমেটেড থেকে নতুন সিনেমাটি বাস্তবে রূপ দিয়েছেন।
ওয়াল্ট ডিজনি পিকচার্সের এই সিনেমাটি আন্তর্জাতিকভাবে ১০ জুলাই মুক্তি পেয়েছে। একই সঙ্গে স্টার সিনেপ্লেক্সেও সিনেমাটি প্রদর্শিত হচ্ছে।
লাইভ-অ্যাকশন মোয়ানার এক উল্লেখযোগ্য দিক হলো মাউই চরিত্র। ডোয়াইন জনসন, যিনি সিনেমাতে এই চরিত্রে অভিনয় করেছেন, তিনি ২০১৬ সালের অ্যানিমেটেড সংস্করণে এ চরিত্রের কণ্ঠও দিয়েছিলেন। অপর এক দিক হলো, জনসনের কাছে মাউই কেবল একটি চরিত্র নয়, এটি পলিনেশীয় সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ।
দশকব্যাপী অ্যানিমেশনে ‘মাউই’ চরিত্রের কণ্ঠ দেওয়ার পর এবার সরাসরি ক্যামেরার সামনে ওই চরিত্রে অভিনয় করাকে ডোয়াইন জনসন তাঁর ক্যারিয়ারের একটি অনন্য অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেছেন। এক সাক্ষাৎকারে ‘মাউই’ চরিত্র নিয়ে আবেগ প্রকাশ করে তিনি বলেন, "লাইভ অ্যাকশনে মাউই চরিত্রে অভিনয় করা আমার ক্যারিয়ারের অন্য সব কাজের থেকে একদম আলাদা। পর্দায় যখন রক্ত-মাংসের মানুষের মাধ্যমে পলিনেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য ফুটে ওঠে, তখন অনুভূতিগুলো বদলে যায়।"
জনসন জানান, গত এক দশক ধরে একজন বাবা হিসেবে তার জীবনের অভিজ্ঞতা ও উত্থান-পতন সমস্যা প্রকৃতি এই চরিত্রটিকে ফুটিয়ে তুলতে সাহায্য করেছে। এর পাশাপাশি চরিত্রের সঙ্গে তার একটি ব্যক্তিগত আবেগও যুক্ত রয়েছে। ‘মাউই’ চরিত্রে তিনি নিজের দাদার প্রতিচ্ছবি দেখতে পান এবং হাওয়াইতে কাটানো শৈশবের স্মৃতিও তার সঙ্গে জড়িয়ে রয়েছে।
অন্যদিকে, বিশ্বজুড়ে ৩২ হাজারেরও বেশি আবেদনকারীর মধ্য থেকে মোয়ানা সিনেমার প্রধান নারী চরিত্রে বেছে নেওয়া হয়েছে নবাগত ক্যাথরিন লাগাইয়াকে। এ প্রসঙ্গে পরিচালক টমাস কাইল বলেন, "প্রথম অডিশনেই তিনি মুগ্ধ হয়েছিলেন যখন অভিনেত্রী ‘হাউ ফার আই’ল গো’ গানটি গেয়ে চরিত্রটির বিশ্ব ভ্রমণের আকাঙ্খা ফুটিয়ে তুলেছিলেন।"
অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণকারী সামোয়ান বংশোদ্ভূত ক্যাথরিন লাগাইয়া বলেন, "মোয়ানা এমন একজন আদর্শ যিনি আমার শৈশবের সঙ্গী ছিলেন। আমি বিশ্বাস করি, মোয়ানার সাহস, কৌতূহল ও উচ্চাকাঙ্খা আমাকে গড়ে তুলতে সাহায্য করেছে। তাই আমি স্বাভাবিকভাবেই চরিত্রটির সঙ্গে একাত্ম হতে পেরেছি।"
মোয়ানা হলো একটি কিশোরী মেয়ের গল্প, যে নিজেকে এবং তার জনগণকে রক্ষা করতে বের হয় এক বিপজ্জনক সমুদ্রযাত্রায়। এই অভিযানে তার সঙ্গী হয় শক্তিশালী কিন্তু অহংকারী অর্ধ-দেবতা। নানা বাধা টপকানোর পর তারা প্রকৃতির ভারসাম্য ফিরে আনার চেষ্টা করে।
মূল গল্পের আবেগ, পরিবার, দায়িত্ববোধ এবং নিজের পরিচয় খোঁজার বিষয়গুলো এই লাইভ-অ্যাকশন সংস্করণের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রাখা হয়েছে। ইতোমধ্যে সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে যে সিনেমাটি আবারও এক দারুণ সাফল্য অর্জন করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন