প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রাম শিক্ষা বোর্ড বাদে দেশের অন্যান্য সকল শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলি পূর্বঘোষিত সূচি অনুসারে অনুষ্ঠিত হতে চলেছে। কিন্তু চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং ওই বোর্ডের অধীন সরকারি মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলোর ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের এইচএসসি ও সমমান পরীক্ষা পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী স্থগিত থাকবে।
রোববার (১২ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সঙ্গে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে জেলা ছাড়া) আওতাধীন সকল জেলার পরীক্ষা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত পূর্বনির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
কিন্তু চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে সব জেলার পাশাপাশি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য পূর্বের ওই সিদ্ধান্ত বহাল থাকবে। সেই অনুযায়ী ১৩ জুলাই (সোমবার), ১৫ জুলাই (বুধবার) ও ১৬ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাগুলি স্থগিত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন