প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের বিহারে একটি বিয়েবাড়িতে খাসির মাংসের পরিবর্তে মুরগির মাংস পরিবেশন করা নিয়ে অনেক সমস্যা সৃষ্টি হয়েছে। কনেপক্ষের আয়োজন দেখে ক্ষুব্ধ হয়ে বরপক্ষের লোকজন যখন চড়াও হয়, তখন দুই পরিবারের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১২ জন গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানা যায়।
স্থানীয় পুলিশ এবং ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর আনুমানিক ৩টার দিকে মোহাম্মদ আবদুল্লাহ ওরফে চাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা বেশ শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। কিন্তু মেন্যুতে খাসির মাংস থাকার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও বরপক্ষের থালায় মুরগির মাংস পরিবেশনের পর বিপত্তির শুরু হয়। বরপক্ষের একটি দলের সদস্যরা কনেপক্ষের সাথে তাদের মৌখিক অভিযোগ তোলে।
মুহূর্তের মধ্যেই সেই মৌখিক বিতর্ক হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি বেগতিক হলে কনেপক্ষের কিছু সদস্য লাঠিসোঁটা নিয়ে বরপক্ষের অতিথিদের ওপর আক্রমণ করতে শুরু করেন এবং এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, উত্তপ্ত পরিস্থিতির মাঝে কেউ কেউ লাঠি দিয়ে একে অপরকে আঘাত করছেন এবং এমনকি কিছু মানুষ খোলা তলোয়ারও ব্যবহার করছেন। খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উদ্যোগী হয়। মারামারিতে গুরুতরভাবে আহত ১২ জনকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পুরো এলাকায় এক রকম থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ইতিমধ্যেই এই অনাকাঙ্ক্ষিত সহিংসতার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, তা তদন্ত শুরু করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন