প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আবহাওয়া অফিস জানিয়েছে, সমুদ্রবন্দরগুলো থেকে সতর্ক সংকেত তুলে নেয়া হয়েছে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেছেন, বৈরী আবহাওয়া আগামী দুদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এরপরটাই বৃষ্টির পরিমাণ কমবে।
রোববার (১২ জুলাই) সাংবাদিকদের কাছে তিনি এসব তথ্য তুলে ধরেন।
বর্তমানে দেশের বিভিন্ন স্থানে কয়েকদিন ধরে ভারি বর্ষণ হচ্ছে, যার ফলে পার্বত্য অঞ্চলে বন্যায় প্লাবিত হয়ে গেছে। কক্সবাজারও বানের জলে ভাসছে।
শনিবার (১১ জুলাই) রাত থেকে মুষলধারে বৃষ্টির কারণে রাজধানীর বেশিরভাগ অলিগলি এবং সড়ক তলিয়ে গেছে। গ্রিনরোড, মিরপুর, নিউমার্কেটসহ বিভিন্ন জায়গায় হাঁটু সমান পানি জমে গেছে। ফলে কর্মজীবীরা চরম ভোগান্তির সম্মুখীন হয়েছেন।
এছাড়া, রোববার ভোর থেকে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এবং কাতালগঞ্জ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সড়কগুলো হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে গেছে।
তবে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত ইতোমধ্যেই প্রত্যাহার করে নেয়া হয়েছে। নিম্নচাপের প্রভাবেই ভারি থেকে অতি ভারি বর্ষণ হচ্ছে। যদিও ভারি বর্ষণ অব্যাহত রয়েছে, দক্ষিণাঞ্চলে বৃষ্টি কমতে পারে তবে উত্তরাঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
তিনি জানান, গেল ২৪ ঘণ্টায় কক্সবাজারে ১১৫ মিলিমিটার বৃষ্টিপাত এবং রাজধানী ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত ভারি বা অতি ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
এছাড়া, ঢাকা, রংপুর, দিনাজপুর ও চট্টগ্রামে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। ৪৮ ঘণ্টা পর বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে বলে জানানো হয়েছে, তবে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন