প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬ লাভ করেছেন নাগরিক টেলিভিশনের রিপোর্টার হাবিবুর রহমান বাবু।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ইআরএফ অডিটোরিয়ামে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬ উদযাপন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি জয়নাল আবদীন, যিনি হাবিবুর রহমান বাবুর হাতে অ্যাওয়ার্ডটি তুলে দেন। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি বৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এক যুগের অধিক সময় ধরে গণমাধ্যমে কাজ করে আসা হাবিবুর রহমান বাবু সাংবাদিকতায় বিভিন্ন দিক থেকে সফলতার স্বাক্ষর রেখেছেন। পাশাপাশি তিনি লেখালেখি করার ক্ষেত্রেও সক্রিয় রয়েছেন। তার লেখা কাব্যগ্রন্থ ‘শাড়ি পড়ে এসো’ এবং উপন্যাস ‘ফেরার পথে’ প্রকাশিত হয়েছে। এই দুটি বই পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলেছে।
হাবিবুর রহমান বাবু বর্তমানে ইয়ুথ জার্নালিস্ট'স ফোরাম, বাংলাদেশ (ওয়াইজেএফবি) এর কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তাছাড়া তিনি সাংবাদিক সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’-এর নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ এ সমাজকল্যাণ সম্পাদক পদে নির্বাচন করছেন বলেও জানা গেছে।
অ্যাওয়ার্ডের বিষয়ে মন্তব্য করতে গিয়ে হাবিবুর রহমান বাবু বলেছেন, "সম্মান দেওয়ার মালিক আল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাকে সম্মানিত করেছেন এজন্য আমি তার দরবারে শুকরিয়া জানাই। পুরস্কার পেতে সবারই ভালো লাগে, আমারও ভালো লাগছে। এই পুরস্কার আমার কাজের গতি আরও বাড়াবে বলে আমি বিশ্বাস করি। যেহেতু সাংবাদিকতায় এই অ্যাওয়ার্ড পেয়েছি, তাই এটি আমার সাংবাদিকতার গুরু কাজি তানভীর আলাদিনকে উৎসর্গ করলাম।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন