প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাইবান্ধা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন উল্লেখ করেছেন, "জাতীয় জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে।" বর্তমান সরকার দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যা একটি তলাবিহীন ঝুড়ির মতো। ক্ষমতাচ্যুত সরকারের ১৭ বছরের শাসনকাল দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, "সব সমস্যা সমাধান হয়ে যাবে, ধৈর্য ধরে একটু সময় দিতে হবে।"
আজ দুপুরে গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এই মন্তব্য করেন।
শামীম কায়সার লিংকন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, "সামনে স্থানীয় সরকার নির্বাচন; ঐক্যবদ্ধ হতে হবে।" তিনি আরও বলেন, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায় থেকে উপজেলা পর্যায় পর্যন্ত সকল ধরনের ভেদাভেদ ভুলে জয় ছিনিয়ে আনতে হবে।
সমাবেশ শেষে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে ইসলামি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
এতে জেলার সাত উপজেলার বিভিন্ন ইউনিটের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন