প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে গত কয়েক দিন ধরে সারা দেশে বৃষ্টিপাত হয়ে আসছে। কোথাও কোথাও অতি ভারী ও ভারী বৃষ্টিতে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। টানা এই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে পানি জমে দুর্ভোগের সৃষ্টি হয়েছে এবং তীব্র জলাবদ্ধতা তৈরি হয়েছে। অন্যদিকে দেশের উপকূলীয় অঞ্চলগুলোর মধ্যে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার কয়েকটি উপজেলায় ইতিমধ্যে বন্যা দেখা দিয়েছে।
এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার দেশের আটটি বিভাগের মধ্যেও বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে। তবে সোমবার (১৩ জুলাই) থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে বলে জানান আবহাওয়াবিদরা।
সপ্তাহের প্রথম কর্মদিবসে সকাল থেকেই রাজধানীতে তুমুল বৃষ্টির শুরু হয়। টানা বর্ষণের ফলে অফিসগামী ও শ্রমজীবী মানুষ দুর্ভোগে পড়েছেন। ঢাকার বিভিন্ন সড়ক ও গলিতে পানি জমে যাওয়ায় যাতায়াতে বাড়তি ভোগান্তির মুখোমুখি হতে হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছে, আজ ঢাকা ও এর আশপাশের এলাকায় দিনভরই থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
রোববার (১২ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।
সোমবার(১৩ জুলাই) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের আরও অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ সম্ভব। আবহাওয়ার এই পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে বিশেষ করে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসতে পারে।
অপরদিকে, আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার (১১ জুলাই) সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশে কম-বেশি বৃষ্টিপাত হয়েছে। এই সময়ে ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৩২ মিলিমিটার বৃষ্টি পটুয়াখালীতে হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন