প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রে প্রশাসনিক পরোয়ানা ছাড়াই অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারের ক্ষমতা এবং সুযোগ বৃদ্ধি করা হয়েছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্তৃক। সংস্থাটির এক অভ্যন্তরীণ নীতিমালার নতুন ব্যাখ্যা অনুযায়ী, মাঠপর্যায়ের কর্মকর্তাদের এ অতিরিক্ত এখতিয়ার প্রদান করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) প্রকাশিত একটি নথিতে, আইসিইর ভারপ্রাপ্ত পরিচালক টড লায়ন্স এক মেমোর মাধ্যমে পরোয়ানা ছাড়া গ্রেপ্তারের ক্ষেত্রে অভিবাসন আইনের "likely to escape" বা সটকে পড়ার সম্ভাবনার আইনি অনুচ্ছেদটির নতুন ব্যাখ্যা দিয়েছেন। আগের নিয়ম অনুযায়ী, আদালতে হাজির না হওয়ার ঝুঁকি বিবেচনা করা হতো। তবে নতুন নীতিতে বলা হয়েছে—কোনো কর্মকর্তার প্রশাসনিক ওয়ারেন্ট সংগ্রহ করতে যে সময় লাগবে, তার মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তি স্থান ত্যাগ করতে পারেন কিনা, তার ওপর ভিত্তি করেই সঙ্গে সঙ্গে পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করা যাবে।
এই নতুন ব্যাখ্যা কার্যকর হওয়ার ফলে মাঠপর্যায়ে অভিযানের সময় মূল লক্ষ্যবস্তুর বাইরে থাকা অন্য কোনো অবৈধ অভিবাসীর মুখোমুখি হলে আইসিই কর্মকর্তারা দ্রুত তাদের পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার বা 'কোল্যাটারাল অ্যারেস্ট' করার জন্য বাড়তি আইনি সুবিধা পাচ্ছেন।
তবে, এই ক্ষমতার অপব্যবহার রোধে কলোরাডোর একটি ফেডারেল আদালত ইতোমধ্যেই আইসিইকে সতর্ক করে জানিয়েছে, কেবল অবৈধ অবস্থানের সন্দেহই পরোয়ানা ছাড়া গ্রেপ্তারের জন্য যথেষ্ট হতে পারে না। প্রতিটি ঘটনার পেছনে নির্দিষ্ট ও যৌক্তিক আইনি ভিত্তি থাকতে হবে।
আইসিইর নজিরবিহীন ক্ষমতা বৃদ্ধির ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্রের ইমিগ্র্যান্ট রাইটস সংস্থা এবং মানবাধিকারকর্মীদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন