প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চলতি মাসের প্রথম ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২০৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এই হিসাব অনুযায়ী, প্রতিদিন গড়ে ১২ কোটি ০৯ ডলার রেমিট্যান্স দেশে প্রবাহিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার (১৮ নভেম্বর) এই তথ্য প্রকাশ করেছেন।
তিনি উল্লেখ করেন, চলতি নভেম্বর মাসের প্রথম ১৭ দিনে দেশে রেমিট্যান্সের পরিমাণ ২০৫ কোটি ৫০ লাখ ডলার। গত বছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১৭৯ কোটি ৫০ লাখ ডলার। এর মানে, বছরভিত্তিক রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে।
২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৭ নভেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩৫২ কোটি মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১ হাজার ১৯৪ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। এই সময়ের মধ্যে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ২০ শতাংশ।
গত অক্টোবরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৮৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। সেপ্টেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ২৭৬ কোটি ৬২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। এর আগে আগস্ট ও জুলাই মাসে যথাক্রমে দেশে এসেছিল ২৯৬ কোটি ৭৫ লাখ ৩০ হাজার ও ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন