প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাকসু ভবনে হামলার ঘটনার পর গঠন করা অভিযুক্তদের বিরুদ্ধে রাকসু ও শিবিরের দাবির প্রেক্ষিতে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। সেইসাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ঘটনার সুষ্ঠু তদন্ত শুরু করতে দ্রুত তদন্ত কমিটি গঠনের পরিকল্পনা প্রকাশ করেছে।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে রাকসু, হল সংসদ, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ প্রশাসনের একটি বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বৈঠক শেষে জানিয়েছেন, ভিসি স্যার এক ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করেছেন, এজন্য তাঁকে ধন্যবাদ জানান। অভিযুক্ত দুজনকে পুলিশ তাদের নিজ উদ্যোগে মামলায় গ্রেপ্তার করেছে। তবে তিনি চান যে, এ ঘটনার সাথে জড়িত সকলকে বিচারের আওতায় আনা হোক।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান জানিয়েছেন, শিক্ষার্থীদের অন্যতম দাবি ছিল ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সে অনুযায়ী আনাস ও হাসান নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরো বলেন, প্রকাশ্যে ছাত্রলীগের কার্যক্রম পরিচালনা করার অভিযোগে পুলিশ তাদের সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার করেছে। শিক্ষার্থীরা আরো দাবি করেছে, ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে তদন্ত কমিটি গঠন করা হোক। ভিসি স্যার দ্রুত একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম উল্লেখ করেন, আমরা খুব দ্রুত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করে তথ্য যাচাই করব এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিশ্চিত করব। পুলিশ প্রশাসনের সাথে সমন্বয় করে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে।
এর আগে রাকসু ভবনে হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার এবং সুষ্টু তদন্তের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন রাকসু ও হল সংসদের নেতারা। পরে উপাচার্যের সাথে বৈঠকের পর প্রশাসনের সিদ্ধান্তে কর্মসূচি প্রত্যাহার করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন