প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চুল পড়া, খুশকি, রুক্ষতা কিংবা আগা ফাটা এই সব সমস্যায় ভোগেন অনেকেই। প্রাকৃতিক গুণে সমৃদ্ধ অ্যালোভেরা চুলের যত্নে বেশ কার্যকরী। ব্যস্ত জীবনে অনেকেরই পার্লারে যাওয়ার সুযোগ হয় না। তাই নিয়মিত অ্যালোভেরা ব্যবহারের মাধ্যমে চুল পড়া কমানো, খুশকি দূর করা এবং চুলের রুক্ষতা কমাতে সহায়তা পাওয়া যায়।
অ্যালোভেরায় রয়েছে ভিটামিন এ, সি, ই এবং বি-১২। এই ভিটামিনগুলি চুলের গোড়া শক্তিশালী করতে সাহায্য করে। এর ভিতরে বিদ্যমান এনজাইম মাথার ত্বকের মৃত কোষগুলো দূর করে নতুন কোষ তৈরিতে সহায়তা করে। ফলে চুলের গতি বৃদ্ধি পায়। চলুন দেখা যাক চুলের যত্নে অ্যালোভেরার উপকারিতা।
খুশকি কমাতে অ্যালোভেরা কার্যকর। যদি মাথার ত্বকে চুলকানি, খুশকি বা শুষ্কতার সমস্যা থাকে, তাহলে অ্যালোভেরা জেল ব্যবহার করা যেতে পারে। এটি মাথার ত্বক ঠান্ডা রাখে এবং প্রদাহ কমানোর জন্য সহায়ক।
চুলকে নরম এবং উজ্জ্বল করতে অ্যালোভেরা নিয়মিত ব্যবহারে সহায়তা করে। এটি চুলে প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখে, ফলে রুক্ষ চুল কোমল, মসৃণ ও ঝলমলে হয়ে ওঠে।
যেভাবে ব্যবহার করবেন: তাজা অ্যালোভেরা পাতার ভিতরের জেল বের করে সরাসরি মাথার ত্বক ও চুলে লাগানো যেতে পারে। ৩০ মিনিট রেখে পরে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ থেকে ৩ বার ব্যবহার করে ভালো ফলাফল পাওয়া যায়।
অ্যালোভেরা হেয়ার মাস্ক: অ্যালোভেরা জেলের সঙ্গে নারকেল তেল, দই কিংবা মধু মিশিয়ে হেয়ার মাস্ক তৈরি করে ব্যবহার করা যেতে পারে। এর ফলে চুল আরও পুষ্টি লাভ করবে।
সতর্কতা: যাদের মাথার ত্বক অত্যন্ত সংবেদনশীল, তারা প্রথমে হাতে সামান্য লাগিয়ে পরীক্ষা করে নিতে পারেন। যদি কোনো অ্যালার্জি দেখা দেয়, তবে ব্যবহার বন্ধ করতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন