প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নারায়ণগঞ্জে কবিদের সৃজনশীল সাহিত্যচর্চা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে উদয় জনকল্যাণ সংস্থার উদ্যোগে ‘উদয় কাব্যসন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে সাইনবোর্ড এলাকার আলম’স রেস্তোরাঁয় ‘উদয় কাব্যসন্ধ্যা’ আয়োজন করা হয়। সেখানে দেশের বরেণ্য কবিরা অংশগ্রহণ করে স্বরচিত কবিতা পাঠ করেন। কবিতার ছন্দ, শব্দ ও ভাবনার মেলবন্ধনে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উদয় জনকল্যাণ সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার ছলিম দুলাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ শাহীদুল ইসলাম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন সাবেক অতিরিক্ত ডিআইজি সরদার তমিজউদদীন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একরামুল হক সেলিম, নিজাম উদ্দিন ও শ্রী জোটন নাথ প্রমুখ।
কবিরা তাদের স্বরচিত কবিতা আবৃত্তির মাধ্যমে সমাজ, মানবতা, প্রেম, প্রকৃতি ও জীবনের নানা অনুভূতি তুলে ধরেন। সাহিত্যপ্রেমীদের অংশগ্রহণে কবিতা পাঠ ও আলোচনা পর্বটি হয়ে ওঠে প্রাণবন্ত। বক্তারা এ সময় সাহিত্যচর্চার প্রসার এবং নতুন প্রজন্মকে সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংস্থার প্রধান পৃষ্ঠপোষক আলমগীর হোসেন, প্রধান উপদেষ্টা গিয়াস উদ্দিন করিম, সম্পাদক উদয়ন আইএফএম সেলিম, সিনিয়র সহসভাপতি ফিরোজ খাঁন জিকু, প্রতিষ্ঠাতা সদস্য দিদারুল আলম, উপদেষ্টা মো. সেলিম উদ্দিন ও আলাউদ্দিন, অর্থ সম্পাদক এসআই আজাদ, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক ইমরান হোসেন, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক, সহ-সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন ও আইটি সম্পাদক শেখ ফরিদসহ সংস্থার অন্যান্য সদস্য ও সাহিত্যপ্রেমীরা।
প্রসঙ্গত, ২০১১ সালে চট্টগ্রামের মিরসরাইয়ে প্রতিষ্ঠিত উদয় জনকল্যাণ সংস্থা সাহিত্যচর্চার পাশাপাশি দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংস্থাটি অসহায় মানুষের পাশে দাঁড়ানো, রোজাদারদের মধ্যে ইফতার ও ঈদসামগ্রী বিতরণ, বন্যার্তদের সহায়তা এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও আহত ব্যক্তিদের আর্থিক সহযোগিতাসহ নানা জনকল্যাণমূলক কাজ করে আসছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন