প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সুন্দর বাংলাদেশ গড়তে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি উল্লেখ করেন, আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আমাদের দরকার একটি সুস্থ, শিক্ষিত এবং স্বাস্থ্য সচেতন বাংলাদেশ। এমন বাংলাদেশ গড়তে হলে আমাদের সকলকে অবশ্যই মাদক এবং জুয়া থেকে দূরে থাকতে হবে। এর বিরুদ্ধে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
শনিবার (১৮ জুলাই) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের ভবুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমানে মাদকের জন্য যে মামলাগুলো হচ্ছে, সেগুলো যে বিষয়টির ইঙ্গিত দেয় তা হচ্ছে, আজকাল জনগণের মধ্যে মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি হয়েছে। সমাজে এখন মারামারি, হাঙ্গামা, মাদক, ইভটিজিং, জুয়া এবং অনলাইন জুয়ার মতো নানা অসামাজিক কার্যক্রম সমাজকে ধ্বংস ও বিনষ্ট করছে। এর বিরুদ্ধে একটি সোচ্চার আন্দোলন এবং সামাজিক প্রতিবাদ হচ্ছে আজকের এই সভা। সভায় মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
সভায় আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন